আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ফুটবল মাঠে ছুরিকাঘাতে কিশোর নিহত

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কৈচর মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো: রিয়াদ। সে ওই এলাকার মৃত তারার ছেলে এবং সে শহরের একটি ছাপাখানায় কাজ করতো। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে স্থানীয়রা দেখতে পাই যে  রক্তাক্ত অবস্থায় কৈচর খেলার মাঠে রিয়াদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন স্থানীয়  কয়েকজন মিলে দ্রুত রিয়াদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। রিয়াদের উরুর উপরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতালে সূত্রে জানা গেছে। এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)  সাইহান ওলিউল্লাহ বলেন, বিকালে কৈচর মাদ্রাসা মাঠে দুই গ্রুপের ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়৷ সেই সময় রিয়াদকে ছুরিকাঘাত করা হয়৷ পরে রাত ৯টার দিকে শজিমেক হাসপাতালে রিয়াদের মৃত্যু হয়৷ ওসি আরো জানান মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন।