আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেটের সিলামে হযরত শাহ তৈয়ব (রহঃ) প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে হযরত শাহ তৈয়ব (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিলামে বাদশাহী টিল্লাস্থ হযরত শাহ তৈয়ব (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস এর সভাপতিত্বে এক আলোচনা সভা, মিলাদ ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি ও নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজ গভর্নিং বডির প্রাক্তন সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।

আলোচনায় অংশ নেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য মোঃ হানিফ, অভিভাবক ফয়জুল ইসলাম, সিনিয়র শিক্ষক রেজভা খাতুন চৌধুরী, নুসরাত মাহবুব প্রমুখ।

পরে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।