আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বীর মুক্তিযোদ্ধা অপূর্ব কান্তি ধর এর মৃত্যুতে ইউকে বিডি টিভি পরিবারের শোক প্রকাশ

সালেহ আহমদ (স’লিপক):

প্রগতিশীল ছাত্র আন্দোলনের এক সময়ের পুরোধা,
৭১ এর জাতীয় বীর মুক্তিযোদ্ধা, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা সিপিবির প্রাক্তন সভাপতি, ডেল্টা লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব কান্তি ধরের পরলোক গমনে ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইনেন্স ডিরেক্টর শাহ শাফি কাদির ও পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম সহ ইউকে বিডি টিভির পরিবারের পক্ষ থেকে গভীর শোক, শ্রদ্ধা এবং শোকাহত পরিবার ও শোকসন্তপ্ত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

শোকবার্তায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, মৌলভীবাজার জেলায় রাজনীতি, সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে অন্যতম প্রেরণার বাতিঘর শ্রদ্ধেয় অপূর্ব দাদা একজন মানবিক ,বিনয়ী, সৎ, আদর্শবান এবং অমায়িক ভালো মনের মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে মৌলভীবাজার জেলার অপূরণীয় ক্ষতি হয়েছে বলে শোকবার্তায় অভিমত ব্যাক্ত করেন।