আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ধর্ম

ধর্ম
-উত্তম দেবনাথ

সংস্কৃত ধর্ম্মঃ শব্দ ধর্ম্ম থেকে আমরা বাংলায় ধর্ম শব্দটি নিয়ে ভাব প্রকাশের জন্য ব্যবহার করছি।

মূল শব্দ ধর্ম্ম-এ যে বর্ণগুলো আছে- ধর্ম্ম = ধ + র্ + ম + ম।এই বর্ণগুলো অর্থগতভাবে সাজালে যা হয়, তা’হলো- ধর + মম = ধর্ম্ম। ধর = ধৃ ধাতু, যার অর্থ ধরা বা ধারণ করা। মম = আমাকে / নিজেকে / স্বীয়/ আপনাকে।

অর্থাৎ যাহা বা যাকে ধারণ করলে, তা’ আমাকে ধারণ করবে- তাহাই হলো ধর্ম। এখানে একটি উদাহরণ বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে সহযোগিতা করবে, তা’ হলো- জল যদি নিজের তাপমাত্রা শূন্য ডিগ্রী সেন্টিগ্রেড থেকে নিরানব্বই ডিগ্রী সেন্টিগ্রেড এর মধ্যে ধরে রাখতে পারে, তাহলেই সে জল থাকবে। জলের আরেক নাম জীবন। জল যদি তার তাপমাত্রা হাঁরিয়ে শূন্য ডিগ্রী সেন্টিগ্রেড বা আরও নীচে নেমে আসে- তাহলে জল তার দ্রাব্যতা, নিন্মগামীতা, বাত তাড়নায় তরঙ্গিণী হয়ে উঠা, এসমস্ত গুণই হাঁরাবে। দ্রাব্যতা হাঁরানোর কারণে সে আর মিষ্টি সরবত বা রন্ধনশালার রসায়ন হতে পারবে না। জল তার তাপমাত্রা হাঁরিয়ে শূন্য ডিগ্রী সেন্টিগ্রেড বা আরও নীচে নেমে যাওয়ার জন্য সে কঠিন বরফে রূপান্তরিত হবে। জলের যে ধর্ম নিরাকার; জল সে ধর্ম হাঁরিয়ে আকার লাভ করবে। সে তার তরঙ্গিণী স্বভাব হাঁরিয়ে কাঠিন্যতা পাবে। জলে ভেসে বেড়াবে। যে জল আমাদের তৃষ্ণা মেটায়, বরফ হয়ে সেই গুণ হাঁরাবে। উদ্ভিদ প্রাণী কারোরই জীবন রক্ষায় তার ভূমিকা থাকবেনা- যদি না সে জল ধর্ম ধারণ না করে। জল তার দ্রাব্যতা গুণের কল্যাণে কতো রঞ্জক পদার্থের সাথে মিশে এই জগৎ কতোভাবে রঙিন করে তুলে। বরফ কোনভাবেই কিছুতেই সেসব কিছুই করতে পারবেনা, যদিনা সে জলের ধর্ম ধারণ করে।

একইভাবে জল যদি তার তাপমাত্রা নিরানব্বই ডিগ্রী সেন্টিগ্রেড এর মধ্যে ধরে রাখতে না পারে, তাহলে একশো ডিগ্রী সেন্টিগ্রেড বা তারও অধিক তাপমাত্রায় জল তার নিন্মগামীতা, তরঙ্গিণী স্বভাব, দ্রাব্যতা গুণ হাঁরাবে।

বর্তমানে আমরা যে অর্থে “ধর্ম” শব্দটি ব্যবহার করছি- তা মূলত ধর্মমত। মানুষের জীবন সুন্দর সুশৃঙ্খল সহজ সরল নির্মল নিরাপদ ও সুস্থ সবল রেখে সহাবস্থানে যাপনের নিমিত্তে- মহাপুরুষ মহামানব প্রেরিতপুরুষ অবতার যে যাই বলিনা কেন তাঁদের বোধের ফসল প্রদর্শিত পথনির্দেশনাকেই আমরা বর্তমানে ধর্ম বলে জানি এবং মানি। যে যেই মতে আস্তা রাখি, সে সেই ধর্মের অনুসারী। এভাবেই আমরা- হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টান, শিখ, জৈন সহ নানা ধর্মাবলম্বী রূপে আছি।

উত্তম দেবনাথঃ কবি ও শব্দ বিশ্লেষক।