আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কৃষক কে চাকু ধরে জিম্মি করে ডাকাত দল নিয়ে গেল গরু

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদিঘী উপজেলার  পৌর এলাকায় একদল ডাকাত কৃষকের গলায় ছোঁড়া ধরে জিম্মি করে মুখ ও চোখ বেধে গোয়াল ঘর থেকে প্রায় ৪ লক্ষ্য টাকা মূল্যের ৩টি গরু চুরি  করে নিয়ে গেছে বলে জানা গেছে।  এব্যাপারে আদমদীঘি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে ভুক্তভুগি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তাহার পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের কোমল দোগাছি গ্রামের কৃষক মনজু রোববার ভোরে গোয়াল ঘরের দরজা খুলে বাহিরে বেরহলে ৮-১০ জনের একদল দুর্বৃত্তরা তার গলায় চাকু ধরে মুখও চোখ চেপে ধরে তার গোয়াল ঘর থেকে দুটি পীত রংঙ্গের গাভি ও একটি লাল রংঙ্গের ষাঁড় গরু গোয়াল ঘর থেকে বের করে একটি পিকা-আপে তুলে নিয়ে দ্রতগতিতে পালিয়ে যায়। ভুক্তভুগি কৃষক মনজু জানান, এব্যাপারে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকার কৃষকদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আদমদিঘী থানার উপ-পরিদর্শক মো: তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । এবং চুরি যাওয়া গরু গুলো উদ্ধারের জন্য পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।