আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে মেরিগোল্ড সিএনজি পাম্পে মিটার টেম্পারিং করে গ্যাস চুরি করার অপরাধে গ্যাস লাইন বিচ্ছিন্ন!



শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালাপুর মেরিগোল্ড সিএনজি পাম্পে মিটার টেম্পারিং করে গ্যাস চুরি করার অপরাধ প্রমাণিত হওয়ায় গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে জালালাবাদ গ্যাস কোম্পানি।

গত রবিবার (২২ সেপ্টেম্বর) গ্যাস সংযোগ বিছিন্ন করা হলেও এ খবর গোপন রাখা হয়।

এ বিষয়ে খোঁজ নেয়া হলে জালালাবাদ গ্যাস কোম্পানির সংশ্লিষ্টরা বিষয়টি স্বীকার করেন। গত আগষ্ট মাসে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জালালাবাদ গ্যাস কোম্পানির নিকট ভোক্তা পর্যায় থেকে উপজেলার দুটি সিএনজি পাম্পের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে আসছিলেন গ্যাসের সাথে শতকরা ৪০ ভাগ বাতাস ভরে প্রতারণা করে আসছে ওই দুটি সিএনজি পাম্পের মালিকরা। কিন্তু দীর্ঘ বছর হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন উদ্যোগ না নেয়ার কারণে পাম্প মালিকগুলো পার পেয়ে যাচ্ছিল। সম্প্রতি আওয়ামীলীগ সরকারের পতনের পর এ ব্যাপারে শ্রমিক সংগঠন ও পৌরসভার সাবেক মেয়র,বিএনপি নেতা মহসিন মিয়া মধু সোচ্চার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। ফলে ওই পাম্পের বিরুদ্ধে মিটার টেম্পারিং করে গ্যাস চুরি প্রমাণিত হলে ওই পাম্পের গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। এ ব্যাপারে সিলেট জালালাবাদ গ্যাস কোম্পানির মৌলভীবাজার জেলা এর ডিজিএম মাসুদ রানা বলেন,শ্রীমঙ্গল কালাপুর মেরিগোল্ড সিএনজি পাম্পের মিটার টেম্পারিং করার সত্যতা নিশ্চিত হওয়া গেছে বলে স্বীকার করেন। কত টাকার গ্যাস চুরি হয়েছে এমন প্রশ্ন রাখলে তিনি বলেন,এর হিসাব চলছে ,তিনি আরও বলেন, ওই পাম্পের বিরুদ্ধে গেজেট অনুযায়ী শাস্তি মূলক ব্যবস্হা নেয়া হবে। এ ব্যাপারে মেরিগোল্ড সিএনজি পাম্পের মালিক জয়নুল উদ্দিন মিটার টেম্পারিং করার অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের পাম্পের মিটার নষ্ট হয়েছে নতুন মিটারের জন্য তিনি আবেদন করেছে বলে জানান।