আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে জাহানারা-বাহার একাডেমির ছাত্রবৃত্তি প্রদান

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের খুশালপুরে সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাষ্টের অর্থায়নে পরিচালিত জাহানারা-বাহার একাডেমির ছাত্রবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) একাডেমির প্রধান শিক্ষক নিপুন শর্মার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন সৈয়দ দিলাওয়ার আলী ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ খালেদ মাহমুদ ,কমলগঞ্জ ইসলামিক সোসাইটির জেনারেল সেক্রেটারি শিক্ষানুরাগী সৈয়দ আমিরুল ইসলাম (কয়ছর), জাহানারা-বাহার একাডেমি ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ও তৌহিদুল ইসলাম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু নিরঞ্জন দেব, সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাষ্টের সহ-সভাপতি গোলাপ খান, খুশালপুর জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সাবেক সভাপতি ফজল খান এবং জাহানারা-বাহার একাডেমির পরিচালনা পরিষদের অন্যতম সদস্য সৈয়দ মোস্তাক হোসেন।

অনুষ্ঠানে জাহানারা-বাহার একাডেমির শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ছাত্রবৃত্তি হিসাবে প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক অভিভাবকেরও সমাগম ঘটে।