আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দক্ষিণ সুরমার সিলাম ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মাদ্রাসা হলরুমে মাদ্রাসা পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যক্তি জীবনে, সমাজে ও রাষ্ট্রে একমাত্র রাসুলে পাক হযরত মোহাম্মদ (সাঃ) এর আদর্শই মানবতার মুক্তির সনদ। রাসুল (সাঃ)কে অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই আজকের এ অস্তির ও অশান্ত পৃথিবীতে শান্তি, মুক্তি ও কল্যাণ পেতে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (সাঃ) এর শিক্ষা ও আদর্শের পরিপূর্ণ অনুকরণ ও বাস্তবায়ন অপরিহার্য।

মাদ্রাসা শিক্ষক মোঃ সাহাবুদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য ও নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির প্রাক্তন সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল হান্নান, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ আব্দুল বারী, ম্যানেজিং কমিটির সদস্য শরাফত আলী, মাদ্রাসার সহ-সুপার মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হাফিজ ইমদাদুর রহমান, শিক্ষক কবির উদ্দিন, আবু হানিফ,
বাহার উদ্দিন এবং শিক্ষার্থী আব্দুল আমজাদ রাফি। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল বারী।