আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বৃটেনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

বৃটেনে বাংলা মিডিয়ায় সংবাদদাতাদের প্রতিনিধিত্বকারী অন্যতম সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডেইলি স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদের পরিচালনায় সভায় এজেন্ডাভিত্তিক আলোচনায় অংশ নেন, সমাজকর্মী, শিক্ষানুরাগী ও অনুপম নিউজ টোয়েন্টিফোরের সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ, ব্রিটিশ বাংলা নিউজের সম্পাদক এটিএম মনিরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি ও জগন্নাথপুর টাইমসের সম্পাদক সাজিদুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও ২৬শে টেলিভিশনের সিইও জামাল আহমদ খান, ইকরা টিভির পেজেন্টার মিজানুর রহমান মীরু, রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার ও ইউকে বাংলা গার্ডিয়ানের সহকারী সম্পাদক এসকেএম আশরাফুল হুদা, এসিসটেন্ট ট্রেজারার ও নলজুরের লন্ডন প্রতিনিধি ও জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, এসিসটেন্ট সেক্রেটারি ও জগন্নাথপুর টাইমসের কন্ট্রিবিউটিং রিপোর্টার মুহাম্মদ সালেহ আহমদ ও মাছুম জামান প্রমুখ।

সভায়, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি শিক্ষাবৃত্তি ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রদান করা হবে। এজন্যে পূর্বের নীতিমালা অনুসরণ করে অনুদান প্রদানকারীর তালিকা প্রস্তুত করা হয়। তাছাড়া ইউকেবিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ এবং বেস্ট রিপোর্টার অফ দ্য ইয়ার ২০২৪ প্রদানের প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া অন্যান্য বিষয়েও আলোচনা করে রিপোর্টার্স ইউনিটির এজিএম নভেম্বরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।