আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দক্ষিণ সুরমায় মজলিস নেতা ইসলামুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় খেলাফত মজলিস লালাবাজার ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম ইসলামুল হকের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব স্থানীয় খাজাকালুতে খেলাফত মজলিস লালাবাজার ইউনিয়ন সভাপতি ডাঃ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন।

লালাবাজার ইউনিয়ন শাখা সেক্রেটারি খালেদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা শাখার সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দীন ভুইয়া, অর্থ সম্পাদক মাওলানা জাহিদ আহমদ, লালাবাজার ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতিকুর রহমান, শামীম আহমদ, মুহাম্মদ আব্দুল জলিল, কাওসার আহমদ, রাসেল আহমদ।

পরে খেলাফত মজলিস লালাবাজার ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম ইসলামুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান ও ছাত্র মজলিসের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।