আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন বনশ্রী পাল ও ফারুক আহমেদ

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৪: মানবাধিকার ও সমাজকর্মী বনশ্রী পাল এবং ব্রাক ইন্টারন্যাশনাল-এর প্রাক্তন নির্বাহী পরিচালক ফারুক আহমেদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হয়েছেন। ২৬ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত টিআইবি ট্রাস্টি বোর্ডের ১২১তম সভায় তাঁরা অংশগ্রহণ করেছেন। আগামী তিন বছর বোর্ডের সদস্য হিসেবে তাঁরা দায়িত্ব পালন করবেন।

বনশ্রী পাল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,  লক্ষ্মীপুর জেলা ইউনিটের আজীবন সদস্য এবং জাতীয় মহিলা সংস্থা, জেলা অফিস, লক্ষ্মীপুর-এর নির্বাহী সদস্য। এ ছাড়া তিনি লক্ষ্মীপুরের প্রাইভেট জেল ইন্সপেক্টর, শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্যসহ জেলার ক্রীড়া সংস্থা ও একাধিক দাতব্য প্রতিষ্ঠানে সম্পৃক্ত থেকে সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ফারুক আহমেদ, সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) এন্টারপ্রাইজ-এর পরিচালনা পর্ষদের সদস্য, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও ফুলকি-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জেনেভাভিত্তিক গ্যাভি, দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স এর বোর্ড সদস্য ছিলেন। এ ছাড়া ঢাকায় বিশ্বব্যাংক কার্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালনসহ তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

উল্লেখ্য, ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। বোর্ডের অন্যান্যরা হলেন- বিশিষ্ট মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, চেয়ারপার্সন; অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী, সাধারণ সম্পাদক; দ্য ডেইলি স্টার প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম, কোষাধ্যক্ষ। সদস্যরা হলেন- সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল মোমেন, অধ্যাপক ড. ফখরুল আলম, অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ভাসমান হাসপাতাল ‘‘জীবন তরী’’ এর উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী ও সোসাইটি অব এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (শেড) এর প্রতিষ্ঠাতা পরিচালক ফিলিপ গাইন।