আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

আনজুমান আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সভায় উইকেন্ড মাদ্রাসা প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত।

মোজাম্মেল আলী ,কার্ডিফ (ইউকে) : আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের এক সভা ২৯ সেপ্টেম্বর রবিবার কার্ডিফ জালালিয়া মসজিদে অনুষ্ঠিত হয়।

শাখার প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসার মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন – জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির,ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ,আসকর আলী,শেখ আতিকুজ্জামান, কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম,জিলু মিয়া,আবু বকর, হাফিজ মাওলানা জালাল উদ্দিন, কিবরিয়া শাহ,ক্বারী মোজাম্মেল আলী, আব্দুস সামাদ, কামরুল ইসলাম বাবু সহ প্রমুখ।

সভায় নব প্রজন্মের সন্তানদের ইসলামী শিক্ষার গুরুত্বারোপ করে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে একটি উইকেন্ড দারুল কিরাত মাদ্রাসা প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।