আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলায়  বিএমজেড এবং নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে এক পরিবেশ প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‍্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতে অংশগ্রহণ নিশ্চিতকরণ” প্রতিপাদ্য এবং “কর্তৃপক্ষের সকল দার, খুলে দিবে তথ্য অধিকার” স্লোগানকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় গিরিজা গ্রাম উচ্চ বিদ্যালয় এবং আত্রাই উপজেলার নৈদিঘী হজরত আলী উচ্চ বিদ্যালয়ে দুপুর ২ টায় একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করেন। র‍্যালী শেষে নিজ- নিজ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের  হল রুমে প্রধান শিক্ষকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: বাবর আলী। এ সময় আরব বক্তব্য রাখেন  তথ্য অধিকার সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে বিস্তারিত আলোকপাত করেন আত্রাই উপজেলা এ্যাডভোকেসি এ্যাসিস্ট্যান্ট গোলাম রাব্বানী এবং রানীনগর উপজেলা এ্যাডভোকেসি এ্যাসিস্ট্যান্ট বিলকিস মোরশেদা। এ সময়

সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন নৈদাঘী স্কুলে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: বাবর আলী, উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোঃ ফিরোজ, এফ এফ নজরুল ইসলাম, নিলুফা খাতুন, অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীগনসহ দেড় শতাধিক শিক্ষার্থীবৃন্দ। অপরদিকে  রানীনগর উপজেলার গিরিজা গ্রাম উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আব্দুর রউফ মিলন, শিক্ষক মন্ডলীগনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।