আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

নওগাঁ পৌর আ: লীগের  সভাপতি ঢাকা থেকে আটক

(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দেওয়ান ছেকার আহমেদ শিষাণকে ঢাকা শহর থেকে আটক করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। আটককৃত শিষাণ নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি। রবিবার নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঢাকা পুলিশের সহযোগীতায় ঢাকা শহর থেকে তাকে আটক করেন। ঐদিন রাত ৯ টারদিকে শিষাণকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী।

অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, কিছুক্ষণ আগে গ্রেফতারকৃত শিষাণকে ঢাকা থেকে নওগাঁ সদর মডেল থানায় নিয়ে আসা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পুলিশের সহযোগীতায় সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। শিষাণের বিরুদ্ধে মামলা আছে এবং সে পলাতক ছিল।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নওগাঁ পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা, ভাংচুর, ককটেল ও হাত বোমা বিস্ফোরণের ঘটনায় মামলাটি করেন নওগাঁ পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক এমপি সাধন চন্দ্র মজুমদার ও নওগাঁ-২ আসনের সাবেক এমপি ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার এবং নওগাঁ সদর নওগাঁ-৫ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন জলিল সহ নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ইকবাল শাহরিয়ার রাসেল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৪ জনকে আসামী করা হয়েছে। নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ সেই মামলার উল্লেখযোগ্য এজাহার নামীয় আসামী। গত ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে নওগাঁ-১ নম্বর আমলী আদালতে এ মামলা করা হয়। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইমতিয়াজুল ইসলাম মামলাটি আমলে নিয়ে এজাহার নথিভুক্ত করতে নওগাঁ সদর মডেল থানার ওসিকে নির্দেশ দেন।