আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

 

(বগুড়া) প্রতিনিধি:

‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যতে বগুড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে শহরের জেলা পরিষদ মিলনায়তনে প্রায় ৩ শতাধিক শিশুর প্রাণবন্ত অংশগ্রহণে এই আয়োজন হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আরাফাত হোসেন। এসময় তিনি জানান  প্রতিবছর সরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়। কারণ আজকের শিশুরাই আগামীতে নেতৃত্ব দিবে। তাদের এখন থেকেই সুষ্ঠুভাবে গড়ে তোলার দায়িত্বও আমাদের। তিনি বলেন প্রতিটি শিশুই মেধাবী এবং তাদের প্রত্যেকের মাঝে সুপ্তভাবে লুকায়িত থাকে নানা প্রতিভা যা শুধুমাত্র আমাদের বের করে আনতে হবে। তাদের সুযোগ করে দিতে হবে নতুন নতুন ক্ষেত্রে যেন তারা নিজেদেরকে বিকশিত করতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম ও উচ্চারণ একাডেমীর পরিচালক এ্যাড. পলাশ খন্দকার। সাংস্কৃতিক কর্মী সাঈদ যোবায়ের পিনুর সঞ্চালনায় অনুষ্ঠানে শিশুদের প্রতিনিধি হিসেবে মঞ্চে আসন গ্রহণসহ নিজেদের অধিকার ও স্বপ্ন নিয়ে কথা বলেন ৯ম শ্রেণীর শিক্ষার্থী ফাইয়াজ রুপান্তর এবং ৭ম শ্রেণীর শিক্ষার্থী রামিশা মালিহা। আলোচনা শেষে  এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পর  উক্ত অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।