আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সনাতন ধর্মালম্বীদের সাথে জামায়াতে ইসলামির মত বিনিময় সভা অনুষ্ঠিত 

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায়  জামায়াতে ইসলামির আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সাথে এক  মতবিনিময় সভার  আয়োজন করা  হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা চালকল মালিক সমিতির কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আমীর মুনছুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আব্দুল হক সরকার। আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাসুদ মিয়া, নায়েবে আমীর ওমর আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুল গণি মন্ডল, গুনাহার ইউনিয়ন চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, নয়ন চন্দ্র দাস, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি রথিন্দ্রনাথ বসাক কালা, ছোটন চৌধুরী, দুলাল বসাক, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, অরবিন্দ কুমার দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শিবেন চন্দ্র দাস, পরিমল চন্দ্র দাস, প্রভাষক প্রলয় সাহা, রমেন বসাক, প্রধান শিক্ষক গগন বর্মণ প্রমুখ। পরে উপজেলার ৬ ইউনিয়ন, ২টি পৌরসভার মোট ৪০টি পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতিদের হাতে আর্থিক অনুদানের অর্থ প্রদান করা হয়।