আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সেলিমের সাইটুলা সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সেলিম ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের সাইটুলা সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল ৫টায় আসন্ন শারদীয় দূর্গোউৎসব-২০২৪ উদযাপন সুন্দর ও শান্তিপূর্ণভাবে শেষ করার লক্ষ্যে এবং বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা জানতে ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের সাইটুলা সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শন করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সেলিম।

এসময় শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী, এএসআই জামাল উদ্দিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৪নং সিন্দুরখাঁন ইউনিয়ন শাখার সভাপতি রিপন রায় সহ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, মন্দির কমিটি নেতৃবৃন্দ ও এলাকার সংশ্লিষ্ট নেতৃবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে তিনি উপস্থিত পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, মন্দির কমিটি নেতৃবৃন্দ ও এলাকার সংশ্লিষ্ট নেতৃবর্গকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।