আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় ভুয়া শিক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো বলদাহার মহিলা দাখিল মাদ্রাসার সুপারের এমপিও স্থগিত

 (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ‘সরফুতুল্লা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে’ ভুয়া শিক্ষার্থী দিয়ে দাখিল পরীক্ষা দেওয়ানো ‘বলদাহার মহিলা দাখিল মাদ্রাসার’ সুপার মোজাম্মেল হক এর এমপিও সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সাথে তার এমপিও স্থায়ীভাবে কেন বন্ধ করা হবেনা জানতে চেয়ে আগামী ৬ অক্টোবরের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম। গত ২৬ সেপ্টেম্বর পাঠানো চিঠি সূত্রে জানা যায়, বলদিয়াঘাট মহিলা দাখিল মাদ্রাসা হতে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী অংশ গ্রহণ করায় সুপার মোহাম্মদ তোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ করা হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের বিষয়ে প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় সুপার মোহাম্মদ তোজাম্মেল হকের এমপিও সাময়িক স্থগিত করা হলো।

এমতাবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালার ১৮.১ ও ১৮.২ অনুচ্ছেদ অনুযায়ী সুপার মোহাম্মদ তোজাম্মেল হকের এমপিও ইনডেক্স স্থায়ীভাবে কেন কর্তন করা হবে না এ মর্মে আগামী ৬ অক্টোবর সকাল ১০ টায় লিখিত জবাব ও প্রয়োজনীয় ডকুমেন্টস সহ শুনানীতে অংশগ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এবিষয়ে জানতে চাইলে বলদিয়াঘাট মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোজাম্মেল হক বলেন, অধিদপ্তর থেকে যে চিঠি পাঠানো হয়েছে তা আমি পেয়েছি। আগামী ৬ তারিখে আমাকে অধিদপ্তরে ডাকা হয়েছে। আমি প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে যাবো।