আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কারাবন্দি সাবেক মন্ত্রী মান্নান হাসপাতালে 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :

কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নান।

শনিবার সকালে তিনি অসুস্থ বোধ করলে তাকে প্রথমে সুনামগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা শনিবার দুপুরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ তথ্য জানিয়ে সুনামগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বুকে পেটে ব্যথার কারণে এমএ মান্নানকে শনিবার সকালে হাসপাতালে আনা হয়। তিনি মানসিক অবসাদেও ভূগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে   সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তবে বিকেল ৪ টায় এ রিপোর্ট লেখার সময় মান্নান ওসমানী হাসপাতালে এসে পৌছাননি। তবে তার জন্য একটি কেবিন প্রস্তুত রাখা হয়েছে বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।     

তবে সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হুমায়ুন কবির জানান, এম মান্নান আগে থেকেই অসুস্থ ছিলেন। তার চিকিৎসার ব্যবস্থার জন্য কয়েকজন আইনজীবী আদালতে আবেদন করেন। এরপর আদালত মান্নানের চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এই নির্দেশনার প্রেক্ষিতেই তাকে হাসপাতালে পাঠানো হয়।

গত ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন মান্নান।      

গ্রেপ্তারের পর মান্নানের মুক্তির দাবিতে তার নিজ এলাকা শান্তিএঞ্জ বিক্ষোভ করেন শিক্ষার্থীসহ স্থানীয়রা।