আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেটে পূজা  মন্ডপ পরিদর্শনে আনসার ও ভিডিপির সিলেট রেঞ্জের   উপ-মহাপরিচালক

জিয়াউল হাসান

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, :

হিন্দু ধর্মালম্বীদের  শারদীয় দুর্গোৎসব  যথাযথভাবে  পালন করতে  সরকার  

ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।  সেনা, পুলিশ,   র‍‍্যাব ও বিজিবি এর  

 পাশাপাশি আনসার ও  গ্রাম প্রতিরক্ষা বাহিনী 

 রয়েছে   পূজার মাঠে। 

 মাঠ চসে বেড়াচ্ছেন 

আইনশৃঙ্খলা রক্ষায়  বিভিন্ন বাহিনীর সিনিয়র কর্তারাও। 

 এরই ধারাবাহিকতায়   রবিবার  বিকেল ৪ টায়     বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এর  সিলেট রেঞ্জ এর উপ মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস, সিলেট এর বিভিন্ন পূজা মন্ডপ   পরিদর্শন করেন। 

তিনিপ্রথমে  সিলেটের    ঐতিহ্যবাহী  রামকৃষ্ণ মিশন  মন্দির  এর পূজা মান্ডপ   পরিদর্শন করেন।  এ সময়  পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া তিনি সিলেট সদর উপজেলার লামা বাজার পূজা মান্ডপ সহ অন্যান্য মন্দির পরিদর্শন করেন । 

পরিদর্শন কালে   বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা গোলাম কিবরিয়া সহ অন্যরাও উপস্থিত ছিলেন। ্

 পরে তিনি  সুনামগঞ্জের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন  সুনামগঞ্জ সদর উপজেলার শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং কর্তব্যরত আনসার-ভিডিপি সদস্যদেরকে অত্যন্ত সর্তকতা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করার নির্দেশ প্রদান করেন। এ সময় জেলা কমান্ড্যান্ট,সুনামগঞ্জ ও  উপজেলা কর্মকর্তা, সুনামগঞ্জ সদর উপস্থিত ছিলেন।