আজ-  ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল «» যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ «» আদমদীঘিতে গাঁজাসহ কারবারি গ্রেফতার «» আদমদীঘিতে ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার «» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ 

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে শহরের চেলোপাড়া দুর্জয় ক্লাব প্রাঙ্গণে তিন শতাধিক  মানুষের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়।

বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ। দুর্জয় ক্লাবের সাধারণ সম্পাদক রিপন কুমার দাসের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ। সঞ্জু রায়ের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নু, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ফিরোজ হোসেন ও বিএনপি নেতা কালাম শেখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দূর্জয় ক্লাবের জীবন দাস, নীতি রঞ্জন সরকার, টুম্পা দাস, মানিক দাস, রতন কুমার দাস, ব্যবসায়ী রাজু আহম্মেদ প্রমুখ।