আজ-  ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের অশ্রুসিক্ত বিদায়। «» জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ

রাজনগরে পূর্ব বিরোধের জের ধরে বাড়ীতে হামলা- আহত-৬


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : রাজনগর উপজেলার ৮নং মনসুর নগর ইউনিয়নের পরচক্র গ্রামে মৌরসী স্বত্বের পূর্ব বিরোধ-এর জের ধরে প্রতিপক্ষ লোকজনদের হামলায় নারীসহ ৬জন আহত হয়েছেন। আজ ১৭ অক্টোবর এ রির্পোট লেখা পর্যন্ত মাথায় ধারালো রামদা-এর আঘাতে গুরুতর আহত মোস্তফা মিয়া (৪৮) ও দা-এর আঘাতে বাম কান ঝুলিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম প্রাপ্ত আলচি বেগম (৫৫)-কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ও গুরুতর আহত- সোহেল মিয়া (৩৫), ইমাশা মিয়া (৪৯), জসিম মিয়া (২৪), রুবেল মিয়া (২৬) মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে আছাব উদ্দিন (৪৫)সহ অপর এক হামলাকারীকে গ্রেফতার করেছে রাজনগর থানার পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মো: রুবেল মিয়া বাদী হয়ে- একই এলাকার আছাব উদ্দিন (৪৫), আছমানী মিয়া (৫০), বাচ্চু মিয়া (৪০), সালমান মিয়া (২৫), নয়ন মিয়া (২৩), আরমান মিয়া (২০), ছত্তার মিয়া (৩০), হারুন মিয়া (৫৫), মতিন মিয়া (৬৫), ছানু মিয়া (৩০), রেবা বেগম (৪৫), জহুরা বেগম (৫০), দেনু মিয়া (৪৫), গং-অজ্ঞাতনামা আরো-১০/১২ জন-কে আসামী করে রাজনগর থানায় (মামলা নং-০৫, তারিখ :১৪/১০/২০২৪ইং) মামলা দায়ের করেছেন। ঘটনার বিবরনে জানা গেছে- জমি সংক্রান্ত পূর্ব বিরোধ এর জের ধরে গত ১৪ অক্টোবর সকাল ৮ ঘটিকার দিকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়া আছাব উদ্দিনসহ বহিরাগত লোকজন পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরচক্র গ্রামের ইমাশা মিয়া-এর বসত-বাড়ীর জায়গা দখল করে গৃহ নির্মান করার চেষ্টা করেন। এ সময় বাঁধা সৃষ্টি করলে তাদের উপর হামলা চালানো হয়। হামলায় আলচি বেগম (৫৫) এর বাম কানের উপরে পড়িয়া কান কাটিয়া ঝুলিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখমসহ অন্যান্য লোকজন গুরুতর আহত হন। এ বিষয়ে জানতে চাইলে রাজনগর থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মুবাশ্বির জানান- আশংকাজনক অবস্থায় আহত ২জন সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ও অন্যান্য আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত ২জনকে গ্রেফতার করা হয়েছে। হামলায় জড়িত অন্যান্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।