আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়াআদমদীঘিতে হত্যার ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ: অতঃপর গ্রেফতার

  ( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে হত্যার ভয় দেখিয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে লালন বাঁশফোর (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত লালন বাঁশফোর উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার মৃত বিরণের ছেলে। জানা যায়, গত ৫মে গত রবিবার দুপুরে নিজ বাড়িতে একা ছিলো ওই কিশোরী। এসময় ঘর ঝাড়ু দেওয়ার জন্য লালন বাঁশফোর তার বাড়িতে ডেকে নিয়ে যায় ওই কিশোরীকে। পরে শয়ন ঘরে দরজা বন্ধ করে হলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে লালন বাঁশফোর এবং পরিবারে বলতে নিষেধ করে তাকে। এরপর আবারও ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করে তিনি। কয়েক মাস পর গত রবিবার (১৩ অক্টোবর) সকালে ওই কিশোরীর শারীরিক অবস্থা পরিবর্তন হলে মনে সন্দেহ জাগে পরিবারের লোকজনের। পরে তাকে নিয়ে এলাকার একটি পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে অন্তঃসত্ত্বা বলে জানায় চিকিৎসক। এরপর পরিবারের লোকজন তাকে জিজ্ঞেসা করলে লালন বাঁশফোর নামের ব্যক্তির নাম বলে ওই কিশোরী। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।