আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারের জুড়ীতে আড়াই লক্ষাধিক  টাকা মূল্যের বাছুরসহ ৩টি গরুর  মৃত্যু হয়েছে

জালালুর রহমান: মৌলভীবাজারের জুড়ীতে নূরুল  ইসলাম (৭৫) নামক এক কৃষকের ২টি বড় গরু, ১টি বাছুরসহ ৩টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে (১৮অক্টোবর) শুক্রবার দিবাগত রাতে জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের শিমূলতলা  গ্রামের নূরুল ইসলামের (ওরফে ইসলাম মিয়া) বাড়িতে ঘটেছে। জানা গেছে, কৃষক নূরুল ইসলামের বড় ছোট মিলে ৭টি গরু লালন পালন করতেন। তন্মধ্যে ৩টি গরু গত দুই দিন যাবত অসুস্থ থাকা অবস্থায় ওই রাতে মারা যায়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। বাকি ৪টি গরুর আবারও  সংকটাপন্ন বলে নূরুল  ইসলাম জানান। সরেজমিন ওই বাড়িতে গিয়ে দেখা যায়, গোয়ালের মেঝেতে বাছুরসহ ৩টি গরুর নিথর দেহ পড়ে আছে। আর মালিকসহ পরিবারের লোকজন এ ক্ষতির ভাবনায় আহাজারি করছে। এ ছাড়া অসুস্থ বাকি ৪টি গরু নিয়ে ভাবনার শেষ নেই তার। খবর পেয়ে আশপাশের লোকজন কৃষক নূরুল ইসলামের বাড়িতে ভীড় জমা করেছেন এবং তার পরিবারকে শান্তনা দিচ্ছেন। এ ব্যাপারে গরুর মালিক নুরুল ইসলামের সাথে কথা হলে, তিনি জানান, ভবিষ্যতের উন্নতির আশায় গরুগুলি পালতাছি। এখন আমার সর্বনাশ হয়ে গেল। ভবিষ্যতের পথ অন্ধকার। এ ক্ষতি পুসিয়ে উঠতে তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা কামনা করছেন।