আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

পূর্ব লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এর সভায় প্রবাসীদের বিভিন্ন দাবী-দাওয়া উত্তাপন

সালেহ আহমদ (স’লিপক):

বিমানের ভাড়া কমানো, ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবী সহ প্রবাসীদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের বৃটেনের পূর্ব লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের কনভেনর ব্যবসায়ী হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের সদস্য সচিব তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাবেক চেয়ারপার্সন ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইউম কয়ছর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, সদস্য সচিব ড. মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা।

বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে সভায় বক্তব্য রাখেন খান জামাল নুরুল ইসলাম, শাহ সাইফুল আক্তার লিখন, গিয়াসউদ্দিন, শেখ নুরুল ইসলাম, সৈয়দ সায়েম করিম, এবি রুনেল, আব্দুল বাছিত বাচ্চু, আমজাদ হোসেন সানি, রাসেল খান, জাহাঙ্গীর হোসেইন, মোহাম্মদ বদরুল মনসুর, আব্দুল লতিফ, শামসুল ইসলাম, আহমেদ সাদেক, আব্দুর রুউফ, শামীম আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, নাজমুল ইসলাম সুমন, আব্দুর রুউফ প্রমুখ নেতৃবৃন্দ।

সভা শেষে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর সভায় গৃহীত প্রস্তাবাবলী পাঠ করে শুনানোর পর উপস্থিত সবাই করতালির মাধ্যমে স্বাগত জানান।

গৃহীত প্রস্তাবে বিমানের ভাড়া কমানো, ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা সহ নতুন টার্মিনালের নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করে তুরস্ক, কাতার, বৃটিশ সহ অন্যান্য এয়ার লাইন্সের ফ্লাইট চালু, পাওয়ার অব এট্টর্নি প্রদানে বৃটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণ, এনআইডি কার্ড প্রদান সহ সিলেটবাসীর প্রতি বৈষম্য দূরিকরণ ও বিভিন্ন দাবী-দাওয়া বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়।

সভায়, আগামী ৩১ জানুয়ারী ২০২৫ইং এর মধ্যে সংগঠনের সদস্যপদ গ্রহণের সিদ্ধান্ত হয় এবং প্রতিটি রিজিওনাল ও শাখা কমিটি গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়।