আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ার যৌথ বাহিনীর  অভিযানে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার একজন গ্রেপ্তার

বগুড়ার যৌথ বাহিনীর  অভিযানে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার একজন গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার  দুপচাঁচিয়ায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গতকাল সোমবার রাতে বিষ্ণু মূর্তি উদ্ধারসহ ফিরোজ প্রামানিক (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার রাতে বিজিবিও-৩১৪ সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল উপজেলার তালোড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি, দুপচাঁচিয়া থানা পুলিশ, বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকসহ কইল চকপাড়ার কোরবান আলীর বাড়িতে অভিযান চালায়। বিজিবি ও পুলিশের উপস্থিতি টের পেয়ে কইল চকপাড়া গ্রামের মৃত ছুনু প্রামানিকের ছেলে ফিরোজ পালানোর চেষ্টা করলে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নাম ঠিকানাসহ তার হেফাজতে থাকা কষ্টি পাথর সাদৃশ্য কালো রংয়ের বিষ্ণু মূর্তি থাকার কথা স্বীকার করে। পরে ৩৫ কেজি ওজনের কষ্টি পাথর সাদৃশ্য কালো রংয়ের বিষ্ণু মূর্তিটি উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।  উদ্ধারকৃত মূর্তির মুল্য ৩৫ লাখ টাকা বলে জানা গেছে। এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির হাবিলদার আসাদুজ্জামান বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার থানা অফিসার ইনচার্জ ওসি ফরিদুল ইসলাম মামলা জানান গ্রেফতারকৃত আসামিকে গত মঙ্গলবার (২২ অক্টোবর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।