আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

প্রেস বিজ্ঞপ্তি”

নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিত ও সরবরাহ চেইন তদারকি ও পর্যালোচনার জন্য মৌলভীবাজার জেলা পর্যায়ে গঠিত“ বিশেষ টাস্কফোর্সের বাজার অভিযান

২৪ অক্টোবর ২০২৪ খ্রি.

          নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিত ও সরবরাহ চেইন তদারকি ও পর্যালোচনার জন্য মৌলভীবাজার জেলা পর্যায়ে গঠিত“ বিশেষ টাস্কফোর্স বাজার অভিযান পরিচালনা করা হয়। সেই লক্ষে টাস্কফোর্স কমিটির সদস্য এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার নতুনবাজার, সোনার বাংলা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, সবজির পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ও মশলার মিলে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

         উক্ত তদারকি অভিযানে ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুন বাজারে অবস্থিত সোহাগ সবজি ভান্ডারকে ১ হাজার টাকা, মোজাফ্ফল সবজি ভান্ডারকে ১ হাজার টাকা, লোকনাথ বানিজ্যালয়কে ১ হাজার টাকা, সোনার বাংলা রোডে অবস্থিত রকিব মশলার মিলকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।           

      আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

(মোঃ শফিকুল ইসলাম)

সহকারী পরিচালক

                                                                                               মৌলভীবাজার জেলা কার্যালয়

                                                                                             জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর