(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার সারিয়াকান্দি থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার বিকেলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছেন। গ্রেফতার কৃত আসামীরা হলেন।
উপজেলার কাজলা ইউনিয়নের মধ্য টেংড়াকুড়া গ্রামের মৃত ইব্রাহিম প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম সফিক (৩৬), দক্ষিণ টেংরাকুড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে সোহেল রানা বাবু (৩০) ও একই গ্রামের মৃত জাফর মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক মোল্লা (৩২)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক মাদক কারবারিদের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বগুড়া সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের গতকাল সকালে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।






