আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আল কুরআনের পাখি হয়ে সমাজে কুরআন প্রতিষ্ঠায় কাজ করতে হবে– বগুড়ায় শাহাবুদ্দিন

(বগুড়া) প্রতিনিধি :  বগুড়ায় আজ সোমবার দুপুরে টিটু মিলনায়তনে তানযিমুল উম্মাহ হিফয মাদরাসা বগুড়া শাখার বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরনী অনুষ্ঠান বগুড়া শাখা পরিচালক নাজমুল হাসান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন। প্রধান মেহমান ছিলেন তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকার চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ইসলামী লেখক গবেষক অধ্যক্ষ মাও: আব্দুল আজিজ, ওলামা মাশায়েখ পরিষদ বগুড়ার সভাপতি মাও: আলমগীর হুসাইন, অধ্যক্ষ মাও: হাফিজুর রহমান, ইসলামী হাসপাতালের পরিচালক আব্দুস সালাম তুহিন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কুরআন শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি অর্জন করতে পারি। কুরআন হিফয করার মাধ্যমে কুরআনের পাখি হয়ে সমাজে কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করতে হবে। সুন্দর সমাজ গড়ে উঠলেই দেশে মানবতার কল্যাণ প্রতিষ্ঠা হবে। এ লক্ষে তানযিমুল উম্মাহ কাজ করে যাচ্ছে বলে তিনি প্রতিষ্ঠানের প্রশংসা করেন। প্রধান আলোচক বলেন আল্লাহর পবিত্র কালাম কুরআন মজিদ যারা বুকে ধারন করে সমাজ প্রতিষ্ঠায় কাজ করবে সেই সমাজ অবশ্যই সুন্দর হবে। তিনি বলেন আমাদের কাছে আপনাদের সন্তান পাঠিয়েছেন আমরা অবশ্যই সন্তানদের কুরআনের শিক্ষায় গড়ে তুলবো ইনশাআল্লাহ।