আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রেহেনা বেওয়া নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে সদর উপজেলার দ্বিতীয় বাইপাস মোল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা সদর উপজেলার খামারকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত জামাল উদ্দিন ফকিরের স্ত্রী। এছাড়া মোটরসাইকেল থাকা দুই আরোহী আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক। পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে ফ্যাক্টরিতে কাজ করার জন্য হেটে রওনা দেন রেহেনা বেওয়া৷ পথিমধ্যে মোল্লা বাড়ির সামনে একটি মোটরসাইকেল ও বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়৷ এসময় ওই ট্রাক রেহেনা বেওয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। এতে মোটরসাইকেলে থাকা দুইজন আহত হন। তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। আর কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।।