আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের ১৪ সদস্যের মেয়ের বিয়ের জন্য আর্থিক অনুদান 

 (বগুড়া )  প্রতিনিধি:

বগুড়া জেলা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের ১৪ সদস্যের মেয়ের বিয়ের জন্য প্রত্যককে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় সংগঠনের প্রধান কার্যালয়ে আর্থিক অনুদানের নগদ অর্থ তাদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। এরআগে সংগঠনের আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রুহুল আমিনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, যুবদল নেতা স্বপন, শ্রমিক নেতা আনোয়ার, মামুন, আব্দুল হান্নান, ফরহাদ, ওহিদুল, বাবু, জুয়েল, হাসান, শাহীন প্রমূখ।