আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় নারীসহ আপত্তিকর অবস্থায় আটক টিএইচএ’র ড্রাইভার বাসা সিলগালা

  (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার  মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ’র ড্রাইভার আব্দুল মতিনকে এক নারীসহ আপত্তিকর অবস্থায় আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আব্দুল মতিন নওগাঁর রানীনগর উপজেলার বাসিন্দা এবং একজন যুবলীগ নেতা বলে জানা গেছে। তিনি বেশকিছুদিন থেকে অত্র উপজেলায় মাষ্টাররোলে টিএইচএ’র কালো রংয়ের গাড়িটি চালাতেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে ওই ড্রাইভারের বাসা  থেকে তাদেরকে আটক করা হয়। এরপর তাদের উভয়কে ছেড়ে দিয়ে বাসা সিলগালা করে দেওয়ার ঘটনায় অত্র এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিলগালা করারা বাসার দরজা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে  মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে টিএইচএ’র ড্রাইভার আব্দুল মতিন স্থানীয় এক পতিতা নারীকে তার বাসায় ডেকে নেয়। এসময় স্থানীয়রা  বিষয়টি টের পেয়ে বাহির থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। এরপর তালা খুলে তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। এরই এক পর্যায়ে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে তাদের উভয়কে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে নওগাঁ মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. তাসনিম হোসাইন আরিফ জানান বিষয়টি আমি শুনেছি। তবে এটি খুবই দুঃখজনক। এ বিষয়ে জানার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়কে একাধিকবার ফোন দিয়েও তিনি তার ফোনটি রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায় নি। এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমা জানান।  বিষয়টি সম্পর্কে অবগত নয়। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থ গ্রহণ করা হবে। এ বিষয়ে  মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ লায়লা আঞ্জুমান  বানু মুঠোফোনে জানান বিষয়টি নিয়ে আমাকে কেউ জানায়নি তাই এই বিষয়ে আমি অবগত নয়।