আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইজিবাইক চালক গুরুতর আহত

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুক্তার আলী (৪৮) নামে এক ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে শহরের ফুলবাড়ী আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত মুক্তার আলী ওই এলাকার বাবলু সরকারের ছেলে। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম মঈনুদ্দীন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, গতকাল বুধবার ১০টার দিকে মুক্তার আলীর ইজিবাইকে অজ্ঞাতনামা চার ব্যক্তি যাত্রী হিসেবে ওঠেন। পরে ফুলবাড়ী এলাকায় পৌঁছানোর পর ইজিবাইক চালক মুক্তারের সাথে তাদের একজনের কথাকাটাকাটি হয়। এ সময় যাত্রীদের একজন মুক্তারের পেটে বার্মিজ চাকু দিয়ে আঘাত করে। এতে তার পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় একজন আটক আছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। আর আহত ইজিবাইক চালকের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তবে এখনও জ্ঞান ফেরেনি।