আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ার সোনাতলা হাটকরমজা-নারচী সড়কের বেহাল দশা 

  (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার  সোনাতলার হাটকরমজা-নারচী সড়কটি খানা খন্দকে ভরা হওয়ায় পথচারীদের দুর্ভোগ চরমে। সোনাতলা উপজেলার সাথে সারিয়াকান্দি উপজেলার যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক হচ্ছে হাটকরমজা-নারচী সড়ক। এলজিইডি’র এই সড়কটি মাত্র ৫ কিলোমিটার। এই সড়ক দিয়ে দুই উপজেলার প্রায় ২৫ টি গ্রামের ৩ লাখ মানুষ প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। এছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ভটভটি, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান যোগে যাতায়াত করেন। সড়কটি দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই এলাকার শতকরা ৮৫ ভাগ মানুষ সরাসরি কৃষি কাজের সাথে জড়িত। কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারে না সড়কটির কারণে। এ বিষয়ে স্থানীয় জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী জানান।  সোনাতলার সাথে সারিয়াকান্দি উপজেলার সহজ মাধ্যম হচ্ছে হাটকরমজা-নারচী সড়ক। এই সড়কে হাটকরমজা থেকে সারিয়াকান্দিতে যেতে ১৫  থেকে ২০ মিনিট সময় লাগে। সড়কটি দীর্ঘদিন ধরে যান চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুল হক বলেন, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংষ্কার কাজ শুরু হবে। এ জন্য সরকারের ব্যয় হবে প্রায় ১ কোটি টাকা।