আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেটে নিউ নেশন এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেট ব্যুারো:

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে সংবাদ পত্র আলোকবর্তিকা হিসেবে কাজ করে। জাতির দর্পন এ সংবাদ পত্র মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটায়। এ জন্য সংবাদপত্র ও সাংবাদিকদের সৎ ও নিরপেক্ষ হতে হবে। সুস্থ ও সৎ সংবাদিকতা শুধু উন্ন্য়ন ও অগ্রগতি ত্বরান্বিত করে না বরং দেশের উন্নয়নের রোল মডেল হিসেবে কাজ করে। বাংলাদেশের সাংবাদিকতার পথিকৃত তোফাজ্জল হোসেন মানিক মিয়া সংবাদপত্র ও সাংবাদিকদের কল্যাণে কাজ করে গেছেন। তারই উত্তরসুরী হিসেবে নিউ নেশন এখনো কাজ করছেন। তিনি এ ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

তিনি শুক্রবার বিকেলে সিলেট প্রেসক্লাবে ইংরেজি জাতীয় দৈনিক নিউ নেশন এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
নিউ নেশন এর সিলেট ব্যুরো প্রধান এস. এ.শফি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ সলিম মুহাম্মদ আব্দুল কাদির, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ,সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, দৈনিক জৈন্তাবার্তার নির্বাহী সম্পাদক ফয়ছল আলম,দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ,সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা শেলিনা চৌধুরী,সাধারন সম্পাদক শাকিলা ববি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী এম এ ওয়াদুদ আল মামুন,
দূর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরামের সাধারন সম্পাদক মকসুদ হোসেন।

 অনুষ্ঠানে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে  নিউ ন্যাশনাল পরিবারকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান  সিলেট কোট ইন্সপেক্টর  অকিল উদ্দিন। 

ফুলেল শুভেচ্ছা জানান  সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের  সহ- সাধারণ সম্পাদক   দৈনিক ঢাকার ডাক  ইংরেজি দৈনিক দি ডেইলি প্রেজেন্ট টাইম  এর সিলেট  ব্যুারোচীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া। 

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, নিউ নেশনের মৌলভীবাজার প্রতিনিধি এম মছব্বির আলী

নিউ নেশন প্রতিনিধি লোকমান আহমদ, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী,  এম,এ,হান্নান ,জামাল আহমদ, নাদির আহমদ ফটোগ্রাফার  ইব্রাহিম আলী।  প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আরিফুল হক চৌধুরী কেকে কেটে নিউ নেশনের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্ভোধন করেন।