আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

বগুড়ায়  এ্যাম্পুলসহ মাদক কারবারি গ্রেপ্তার

## (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ২৫ পিস এ্যাম্পুল ইনজেকশনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আলাউদ্দিন ওরফে বাপ্পি (২২)। সে নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মোঃ নিজামুদ্দিনের ছেলে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় রহমান ফুডসের সামনে পাকা রাস্তার উপর এক যুবক এ্যাম্পুল বিক্রয় করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে তার কাছে থেকে ২৫ পিস মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। ঘটনা সত্যতা নিশ্চিত করে, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর  জানান গ্রেপ্তারকৃত ব্যক্তির  বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে আজ বুধবার দুপুরে বগুড়া কোর্টে করা হয়েছে।