আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কবরে জেলা বিএনপি আহবায়ক কমিটির জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির পক্ষ থেকে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের নেতৃত্বে সদর উপজেলার বাহারমর্দানস্থ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় মৌলভীবাজার-রাজনগর আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান সহ সদ্য ঐক্যবদ্ধ জেলা বিএনপি আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন বলেন, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম আলহাজ্ব এম সাইফুর রহমান আমাদের প্রাণের স্পন্দন। তাঁকে অনুসরণ করে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।