আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে পৃথক অভিযানে পুলিশের হাতে পলাতক ৪ আসামী আটক 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ৪ আসামি গ্রেপ্তার হয়েছে। 

বৃহস্পতিবার ৭ নভেম্বর শ্রীমঙ্গল থানার এএসআই মোঃ  নাজমুল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জিআর ১৮৭/০৬ ( সদর) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার জাগছড়া চা বাগান এলাকার গোপাল মৃধার ছেলে রামু মৃধা (২৬) কে গ্রেপ্তার করেন। 

এছাড়াও এসআই শ্যামল কুমার নন্দী, এসআই মহিবুর রহমান, এসআই/সুব্রত চন্দ্র দাস অভিযান চালিয়ে জিআর ৮৩/২৪ (শ্রী) এর ওয়ারেন্টভুক্ত আসামি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর-উত্তরসুর এলাকার আহাদ মিয়ার ছেলে মোঃ রুমন মিয়াকে শহরতলীর শাহীবাগ থেকে গ্রেপ্তার করেন। 

অপর এক অভিযানে জিআর ২৮৮/২০ (শ্রী) এর ওয়ারেন্টভুক্ত আসামি শ্রীমঙ্গল সোনারবাংলা রোডের হাজী আব্দুল হান্নান এর ছেলে আব্দুর রহিমকে গ্রেপ্তার করেন। 

অন্য এক অভিযানে জিআর ৩১৬/২২ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি শহরের জালালিয়া সড়কের মোঃ কালা মিয়ার ছেলে মোঃ রাজন মিয়া (২২) গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।