আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় অস্ত্রসহ আটক সাত ছিনতাইকারী

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় বিভিন্ন ধারালো অস্ত্রসহ সাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শুক্রবার (৮ নভেম্বর) বিকালে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার জাকারিয়া ইসলাম, গোকুল পলাশবাড়ী এলাকার মামুন ইসলাম, চালিতাবাড়ি এলাকার মেহেদী হাসান, মহাস্থান মোল্লাপাড়া এলাকার জহির মোল্লা, গোকুল বোরহান গেট এলাকার মেহেদী হাসান, মহাস্থান পাথরপাড়া এলাকার রিমন এবং মহাস্থান প্রতাব রাজু এলাকার রহমত আলী স্বপ্ন৷ শুক্রবার রাত পৌণে ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।  পুলিশের এই কর্মকর্তা জানান, নারুলী ফাঁড়ির চেকপোস্টে উত্তর চেলোপাড়া লাশ ঘরের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে সাতজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়৷ এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুইটি বড় চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি বেতের লাঠি এবং নগদ ৮৯০ টাকা উদ্ধার করা হয়৷ তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।