আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

 ## (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার আদমদীঘিতে বিএনপির অফিসে হামলা, 

ভাংচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামী আদমদীঘি উপজেলা সদরের ইউপির সদস্য ফজলুল হককে জনতা আটক ও বেধড়ক মারপিট করে পুলিশে সোর্পদ করেছে। আজ  রোববার (১০ নভেম্বর) বিকেল ৫টায় তাকে উপজেলার দিগড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ তাকে অসুস্থ্য অবস্থায় আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। গ্রেপ্তারকৃত ফজলুল হক আদমদীঘি সদর ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য ও কুসুম্বী গ্রামের সেকেন্দার আলীর ছেলে। পুলিশ জানায়, গত ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মি ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্ঠি করে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা 

ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা 

জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে। এ ঘটনায় 

উপজেলা শ্রমিক দলের সভাপতি উপজেলার কুসুম্বী গ্রামের মিজানুর রহমান বাদি হয়ে গত ২৫ 

আগষ্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ 

বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারভুক্ত আসামী ইউপি 

সদস্য ফজলুল হককে জনতা আটক ও মারধর করে পুলিশে সোর্পদ করেন। মামলার তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রোববার সন্ধ্যায় আহত গ্রেপ্তারকৃত ফজলুল হককে আদমদীঘি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।