আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে হিন্দু সম্প্রদায়ের রাস পূর্নিমা অনুষ্ঠিত

##  ( বগুড়া) প্রতিনিধি:   বগুড়ার আদমদীঘিতে রাস পূর্নিমা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের তালসন পালপাড়া রাধাগোবিন্দ মন্দির কমিটির আয়োজনে রাস উৎসব করা হয়। হিন্দু ধর্মলম্বীদের উৎসবের মধ্যে এটি একটি অন্যতম উৎসব। কথিত আছে,রস থেকেই নাকি রাস শব্দের সূচনা হয়েছিল। শ্রীকৃষ্ণ গোপীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের ইচ্ছা পূরন করবেন এবং তাদের সঙ্গে রাসলীলা করবেন। এভাবেই শুরু হয় রাসলীলা। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই পূর্নিমায় উপবাস করলে একজন ব্যক্তি শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করেন। এই আত্ন বিশ্বাসে প্রতি বারের ন্যায় তালসন পালপাড়া রাধাগোবিন্দ মন্দিরে  শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাতভর রাস পুজা,প্রতিমা প্রদক্ষিন, কদলীবনে রাধাগোবিন্দের লীলানুষ্ঠান ও কীর্তন অনুষ্ঠিত হয়। তালসন পালপাড়া রাস উৎসব কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সরকার ও সাধারন সম্পাদক সনজিৎ কুপার পাল  বলেন,প্রতি বছরের ন্যায় এবার রাস উৎসবের আয়োজন করা হয়। ভক্তদের মনের ইচ্ছা পূরণ ও পূর্ণতা লাভ হোক রাস উৎসবের মধ্য দিয়ে এই প্রত্যাশা করি।