আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় গভীর নলকুপের ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি

                                                                                 ## (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পাহারাদারকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে একটি গভীর নলকুপের ট্রান্সফরমারের তিনটি বোতলের কয়েল ও যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে চোরচক্রের সদস্যরা। গত শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির হরিনমারা দক্ষিন মাঠে বসানো সমবায় সমিতির নামে স্থাপিত এ গভীর নলকুপে এ চুরির ঘটনা ঘটে।

হরিনমারা গ্রামের দক্ষিন মাঠে বসানো গভীর নলকুপের দায়িত্বে থাকা পরিচালক আবু মুসা জানান, ১৯৮১ সালে দক্ষিন হরিনমারা কৃষক সমবায় সমিতির নামে বসানো গভীর নলকুপের আওতায় প্রায় ২৫০ বিঘা জমিতে রোপা আমন ও ইরিবোরোসহ রবিসশ্যের 

আবাদে সেচ সুবিদা দেয়া হতো। ওই গভীর নলকুপ পাহারার জন্য নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে রাখা হয়। গত শনিবার দিবাগত রাতে একটি চোরচক্র রাত আনুমানিক ২ টার দিকে গভীর নলকুপের ঘরে প্রবেশ করে পাহারাদারকে ভয়ভীতি দেখিয়ে তাকে জিম্মি করে গলীর নলকুপে সংযোগ দেয়া পোলে পল্লী বিদ্যুতের তিনটি বোতলের ৩০ কেভির ট্রান্সফরমার পোল থেকে নেমে তার ভিতরের তেল ফেলে দিয়ে 

কয়েল ও যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। পরে পাহারাদার এসে খবর দিলে তিনি থানায় অবহিত করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।##