আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

(বগুড়া) প্রতিনিধি:

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি৷ রোববার (১৭ নভেম্বর) বিকালে শহরের রাজাবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান। এসময় টাস্কফোর্স কমিটির ফজিলাতুন্নেছা ফৌজিয়া, সম্পাদক ক্যাব এবং দুইজন শিক্ষার্থী প্রতিনিধি ও জেলা পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন৷ ভোক্তা অধিকারের কর্মকর্তা মেহেদী হাসান জানান অভিযান পরিচালনা কালে মেসার্স রাজু স্টোর এর বিরুদ্ধে ধার্যকৃত মূল্যের অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হয়। এই অপরাধের কারণে উক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং রাজাবাজারের সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়।