আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জংশন এলাকা থেকে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে 

## (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তহার রেলওয়ে স্টেশন এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশের পরিচয় মিলেছেন। সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা গেছে। গতকাল  রোববার (১৭ নভেম্বর) দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিনে রেললাইনের পূর্ব পাশে বট গাছের নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহতের পড়নে ছিল লুঙ্গি, সাদা গেঞ্জি ও গামছা। সান্তহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, গতকাল রোববার বেলা ১২ টার দিকে অজ্ঞাতনামা ওই ব্যক্তি সান্তাহার স্টেশন এলাকার দক্ষিনে রেললাইনের পাশে একটি পুকুরে গোছল সেরে পুকুর পাড়ে বট গাছের নিচে বসে ছিলেন। কিছুক্ষণ পর সেখানে তিনি মারা যান। এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ বুর‍্যো অব ইনভেস্টিগেশন ( পি,বি,আই) কর্মকর্তারা ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে তার পরিচয় সনাক্ত করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে সে বাড়িতে দীর্ঘদিন ধরে কবিরাজি পেশার সাথে জড়িত এবং ধান কাটার জন্য অন্যান্য লোকজনের সাথে সান্তাহারে আসেন। নিহত ব্যক্তি জয়পুরহাট জেলার, কালাই থানার বলিগ্রাম এলাকার হরিচরন চন্দ্র সরকার এর ছেলে মৃত : মিলন চন্দ্র সরকার ( ৬২)। মামলার তদন্তকারী কর্মকর্তা সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক  মখলেছার রহমান জানান মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে তার প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।