## (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে এনামুল হক শাহ নামের এক ইউপি সদস্যের গোয়াল ঘর থেকে বিদেশি জাতের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। আদমদীঘি সদর ইউপির ৪নং ওয়ার্ড সদস্য তালসন শাহপাড়ার এনামুল হক শাহ জানান গত সোমবার দিবাগত রাতে তার গবাদি পশু পালনের সেডের গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে চোরেরা বিদেশি জাতের বড় একটি ষাঁড় ও একটি গাভী চুরি করে নিয়ে যায়। দুটি গরুর বর্তমান বাজার মূল্য তিন লক্ষাধিক টাকা বলে তিনি দাবি করেন। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান মুঠোফোনে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও থানায় কোন অভিযোগ করেননি। তারপরও চোর শনাক্ত ও চোরাই গরু উদ্ধারে তৎপরতা চলছে।###






