আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে বিদেশি জাতের দুটি গরু চুরি   

   

 ## (বগুড়া)   প্রতিনিধি : বগুড়ার  আদমদীঘিতে এনামুল হক শাহ নামের এক ইউপি সদস্যের গোয়াল ঘর থেকে বিদেশি জাতের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। আদমদীঘি সদর ইউপির ৪নং ওয়ার্ড সদস্য তালসন শাহপাড়ার এনামুল হক শাহ জানান  গত সোমবার দিবাগত রাতে তার গবাদি পশু পালনের সেডের গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে চোরেরা বিদেশি জাতের বড় একটি ষাঁড় ও একটি গাভী চুরি করে নিয়ে যায়। দুটি গরুর বর্তমান বাজার মূল্য তিন লক্ষাধিক টাকা বলে তিনি দাবি করেন। এ বিষয়ে  আদমদীঘি থানার অফিসার ইচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান মুঠোফোনে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও থানায় কোন অভিযোগ করেননি। তারপরও চোর শনাক্ত ও চোরাই গরু উদ্ধারে তৎপরতা চলছে।###