পুলক কান্তি ধর
২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি সৈয়দ মুজতবা আলীর মিলনায়তনে বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার শাখার উদ্যোগে যুক্তরাজ্য বসবাসকারী বিশিষ্ট ছড়াকার রব্বানী চৌধুরী লেখা ছড়ায় শিখি নীতি ছড়াগ্রন্থে পাঠ-পরিচয় এর শুভ অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুলক কান্তি ধর সঞ্চলনায় বিশ্ব কবিমঞ্চের মৌলভীবাজার জেলার সভাপতি কবি মায়া ওয়াহেদ এর সভাপতিত্বে অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মনসুর আলমগীর অতিথি হিসেবে আলোচনা করেন গ্রন্হের লেখক রব্বানী চৌধুরী, নাট্যজন খালেদ চৌধুরী, সাংবাদিক সরওয়ার আহমদ,বকসি ইকবাল আহমদ, সাংবাদিক নরুল ইসলাম শেফুল,সৈয়দ হুমায়েদ আলী শাহীন,দুরুদ আহমদ, অধ্যাপক হিরন্ময় দেব,কবি শিব প্রসন্ন ভট্টাচার্য, ধীরাজ ভট্টাচার্য, সেলিম সৈয়দ,অসিম চন্দ্র পাল প্রখুখ।






