আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে রব্বানী চৌধুরীর “ছড়ায় শিখি নীতি” গ্রন্থের পাঠ-পরিচয় এর শুভ অনু্ষ্ঠান উদযাপিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে উদযাপিত হলো বিশ্বে সর্বাধিক ছড়াগ্রন্থ প্রনেতা বৃটেন প্রবাসী রব্বানী চৌধুরীর “ছড়ায় শিখি নীতি” ছড়াগ্রন্থের পাঠ-পরিচয় এর শুভ অনু্ষ্ঠান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার জেলা সভাপতি কবি মায়া ওয়াহেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মনসুর আলমগীর।

বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থের লেখক রব্বানী চৌধুরী সহ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন নাট্যজন খালেদ চৌধুরী, সাংবাদিক সরওয়ার আহমদ, সাংবাদিক বকসি ইকবাল আহমদ, সাংবাদিক নরুল ইসলাম শেফুল, সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, কবি অসিত দেব, দীপ্ত নিউজ পোর্টাল সম্পাদক দুরুদ আহমদ, অধ্যাপক হিরন্ময় দেব, কবি শিব প্রসন্ন ভট্টাচার্য, ধীরাজ ভট্টাচার্য, সেলিম সৈয়দ, অসিম চন্দ্র পাল, পুলক কান্তি ধর প্রমুখ।