আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে জেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সহসভাপতি ডা: আবু মুহিত চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।

জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেরা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, দুদকের হবিগঞ্জ জেলার সমন্বনিত জেলা উপ-পরিচালক মোহাম্মদ এরশাদ মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গলের সভাপতি প্রবীন সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, জুড়ী সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, রাজনগর সভাপতি ডা: মোহাম্মদ জিল্লুল হক, বড়লেখা সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম, কমলগঞ্জে সহসভাপতি সাংবাদিক মো: আব্দুল হান্নান চিনু ও কুলাউড়া সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়জুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ৯ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন ও সাংগঠনিক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় জেলাসহ সবকটি উপজেলার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি, সম্পাদকসহ বিভিন্নস্তুরের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন বাংলাদেশ টেলিভিশন ও এটিএন বাংলার ভাষ্যকার ক্কারী জামান আহমদ কাসেমি।