সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠানের সামন থেকে পৌরসভার ময়লার ভাগাড় স্থানাস্তরের ২০ দিনের আল্টিমেডামের পরও ময়লার ভাগার না সরানো প্রতিবাদের আবার প্রতিবাদে নেমেছে শিক্ষার্থীরা। গতকাল দুপুরে শ্রীমঙ্গল সরকারী কলেজ, দি বাডস্ রেসিডেসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া মাদ্রার কয়েকশত শিক্ষার্থী মানববন্ধনে অংশ গ্রহণ করে।
এছাড়াও মানববন্ধনে শিক্ষক ও এলাকাবাসি অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীরা বাঁশের ব্যারিকেট দিয়ে ময়লা ফেলার রাস্তা বন্ধ করে দেয় এবং সাইন বোর্ড টানিয়ে দেয় এখানে ময়লা ফেলা বন্ধ করুন, নয়তবা আমাদের মেরে ফেলুন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন ঘটনাস্থলে যান এবং শিক্ষার্থীদের আশ^াস্ত করেন, তিনি এই উপজেলা নতুন ইউএনও হিসাবে আজই জয়েন্ট করছেন এবং তাকে একটু সুযোগ দেওয়ার জন্য এবং তিনি খুব তাড়াতাড়ি এর সুরাহা করবেন।
এদিকের শিক্ষার্থী জাকারিয়া, উৎস, নুরুল আমিন ও নাফিজাসহ শিক্ষার্থীরা জানান, তাড়া এর আগেও বিভিন্ন ধরণের আশ^াসবাণী শুনেছেন, তাই তার দৃশ্যমান কোন কিছু ছাড়া এই ব্যারিকেট তুলবেন না।
অংশগ্রহণকারী শিক্ষক বাংলা বিভাগের প্রধান মো: সাইফুল ইসলাম জানান, এটা দীর্ঘদিনের দাবী। বিভিন্ন সময় ডিসিসহ স্থানীয় কর্মকর্তারা বিভিন্ন আশ^াস দিলেও আজ পর্যন্ত সেটা পুরণ হয়ণি। তাই শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামতে হয়েছে। তিনি দ্রæত এর সমাধান চান।






